
কাশ্মীরের বিষয়ে যুক্তরাষ্ট্রকে কিছুই জানায়নি ভারত
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার আগে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কিছুই জানায়নি ভারত। বুধবার এ দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যদিও এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল ট্রাম্প প্রশাসনকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স অব দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা টুইটারে জানান, ভারত যে কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করছে এ বিষয়ে তারা কিছুই জানত না। এই টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের স্বাক্ষর রয়েছে।
এর আগে সোমবার কয়েকটি রিপোর্টে বলা হয় যে, আমেরিকাকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে তাদের সেই দাবি সে মিথ্যা ছিলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিই তার প্রমাণ।
প্রসঙ্গত, পাকিস্তানি নেতাদের সঙ্গে আলোচনার জন্য এই অ্যালিস ওয়েলসের নেতৃত্বেই উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছেছেন।
সূত্র: দুনিয়া নিউজ



