প্রধান খবরভারত

জাতির উদ্দেশে ভাষণে মোদি সব কিছু ভাল হবে…

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কাশ্মীর আমাদের দেশের মুকুট। এই অঞ্চল রক্ষা করতে বহু মানুষ বলিদান দিয়েছে: মোদী

  • ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের দারুন সুযোগ হবে লাদাখে।
  • কাশ্মীরি শাল থেকে শুরু করে ভেষজ ওষুধ, সব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। লাদাখে এক বিশেষ ধরনের গাছ পাওয়া যায়, যা সঞ্জীবনীর মত কাজ করে। এবার সেই গাছ বিশ্বের কাছে পৌঁছে যাবে: মোদী
  • একসময় সব সিনেমার শ্যুটিং হত কাশ্মীরে। এবার গোটা বিশ্বের মানুষ শ্যুটিং করতে আসবে কাশ্মীরে। সেখানকার আনুষের জন্য রোজগারের অনেক রাস্তা খুলে যাবে: মোদী
  • আর্টিকল ৩৭০-এ সরে যাওয়ার পর নতুন ব্যবস্থায় অনেক তৎপরতার সঙ্গে কাজ হবে। কাশ্মীরের মানুষ নতুন আশা, স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে: মোদী
  • জম্মু ও কাশ্মীরেও আগের মতই বিধায়ক হবে, মুখ্যমন্ত্রীও হবে: মোদী
  • আমার বিশ্বাস, এই নতুন ব্যবস্থায় আমরা সবাই মিলে সন্ত্রাসবাদ থেকে কাশ্মীরকে মুক্ত করতে পারব: মোদী
  • যেদিন থেকে কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি হয়েছে, সেদিন থেকে কাশ্মীর সরকারের শাসনাধীন: মোদী
  • পুলিশকে বিশেষ হেল্থ স্কিম সহ যেসব সুবিধা দেওয়া, তা কাশ্মীরের পুলিশ পরিবারগুলি পায় না: মোদী
  • কাশ্মীরের ছেলেমেয়েরা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত ছিল, অন্যান্য রাজ্যের মত মেয়েরা সুযোগ সুবিধা পেত না: মোদী
  • আইন তৈরির সময় সংসদে অনেক তর্ক-বিতর্ক হয়, আইনের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা হয়। এরপর যে আইন তৈরি হয় তা দেশের মানুষের ভালোর জন্য। কিন্তু কেউ ভাবতে পারে না যে আইন তৈরি হওয়ার পরও দেশের জন্য সেই আইনের প্রয়োগ হবে না। অথচ এতদিন যে আইন হত, তার থেকে বঞ্চিত থাকত কাশ্মীর: মোদী
  • ৪২০০০ নির্দোষ মানুষের মৃত্যু হয়েছে। কাশ্মীরের মানুষের কোনও লাভ হয়নি।
  • আর্টিকল ৩৭০-এর জন্য কাশ্মীরের মানুষের কী লাভ হয়েছিল? আর্টিকল ৩৭০ ও ৩৫-এর জন্য আতঙ্কবাদ আর পরিবারবাদের রাজত্ব চলছিল কাশ্মীরে। আর কোনও লাভ হয়নি: মোদী
  • সময়ের সঙ্গে সঙ্গে এমন গতানুগতিকতা চলে আসে যাতে মনে হয়, সব কিছু যেমন চলছে তেমনই চলবে। আর্টিকল ৩৭০-এর ক্ষেত্রেও তাই হয়ে আসছিল: মোদী
  • ভারতবাসীকে অনেক অনেক ধন্যবাদ: মোদী
  • জম্মু ও কাশ্মীর ও লাদাখে এক নতুন যুগ শুরু হল। এখন দেশের সব নাগরিকের দায়িত্ব ও অধিকার সমান: মোদী
  • জম্মু ও কাশ্মীরের মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত হত, যা তাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল: মোদী

কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হয়ে যাওয়ার ঠিক দু’দিন পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension