খেলা

বিশ্রাম চেয়েছেন সিনিয়র ক্রিকেটাররা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া ভালো ছন্দে নেই দলের সিনিয়র ক্রিকেটাররা। বিশ্বকাপ থেকেই পারফর্ম্যান্স মোটেই ভালো হচ্ছেনা তাদের। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে সাকিব ছুটিতে ও মাশরাফি ইনজুরিতে থাকলেও খেলেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।

একমাত্র মুশফিকুর রহিম ছাড়া রান ছিলনা তামিম ও মাহমুদউল্লাহর ব্যাটে। কিছুদিন আগে সাকিব আল হাসান নিজেও বলেছিলেন অফ ফর্মে থাকলে একটু বিশ্রাম নিয়ে তারপর খেলা উচিত। একই পথে হাটছেন দলের কোন সিনিয়র ক্রিকেটাররা। জানা গেছে আসন্ন সিরিজে বিসিবির কাছে ছুটি চেয়েছেন দলের কোন সিনিয়র ক্রিকেটাররা। তবে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় মনে হলো এখন ছুটি দিতে রাজি নয় বিসিবি।

এ ব্যাপারে নান্নু বলেন, ‘আমাদের অভিজ্ঞ ক্রিকেটার তারা। ওরা যদি কিছুদিন বিরতি নিয়ে ফিরতে চায় সেটাও ভালো। তাছাড়া ৩১ তারিখে (জুলাই) শেষ ওয়ানডে ম্যাচ খেলে এসেছে ওরা। লম্বা একটা বিরতি দিয়ে প্রায় ৩ সপ্তাহ পরে কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে। তারা মানসিকভাবেও সতেজ হয়ে আসার বেশ সময় পেয়েছে।’

এখন দেখা যাক শেষ পর্যন্ত কি বিসিবি ছুটি দিবে নাকি মতের বিরুদ্ধে হলেও তাকে আগামী সিরিজ খেলতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension