প্রধান খবরবাংলাদেশ

ফখরুলের হাতে কত রক্ত, প্রশ্ন আইনমন্ত্রীর

রূপসী বাংলা নিউজ ডেস্ক: ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যে বলেন- রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত; উনি আগে নিজের হাতটা একটু দেখে নিক, উনার হাতে কত রক্ত লেগে আছে। তার পর অন্যকে দোষারোপ করুক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত।

‘আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করেছিল জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত জিয়াউর রহমানের হাত। বিএনপি প্রতিষ্ঠা করার পর ক্যু’র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিল জিয়াউর রহমান।’

‘খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রীসভা করেছিল। ১৯৭১ সালে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। খালেদা জিয়া আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিল’ বলেও মন্তব্য করেন তিনি।

আনিসুল হক আরও বলেন, ‘জিয়াউর রহমান ক্রোর নাটক সাজিয়ে ৫ থেকে ৬ হাজার সেনাবাহিনীর সৈন্য হত্যা করেছে। তা হলে রক্ত কার হাতে লেগেছিল? নিশ্চয়ই জিয়াউর রহমানের।’

আইনমন্ত্রী বলেন, ‘দেশে আগুন সন্ত্রাস, কানসাটের কৃষক হত্যাকাণ্ড বিএনপি করেছিলেন। সুতরাং তার থেকে প্রমাণিত হয় যে, বিএনপির হাতই রক্তে রঞ্জিত। বিএনপি ষড়যন্ত্রের ওস্তাদ। আর আওয়ামী লীগ জনগণের বন্ধু।’

পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension