প্রধান খবরযুক্তরাষ্ট্র

টেক্সাসে প্রকাশ্য রাস্তায় বন্দুকবাজের হামলায় মৃত ৫, আহত ২১

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ফের আবারও বন্দুক বাজের হামলার ঘটনা ঘটল টেক্সাসে। বন্দুকবাজের গুলিতে মারা গেল পাঁচ জন সাধারন মানুষ।

এছাড়াও জখম হয়েছে ২১জন। শনিবার টেক্সাস পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।

ওডেসা পুলিশের প্রধান মাইকেল গেরেক শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পরে পুলিশের সঙ্গেও তাঁরও খণ্ডযুদ্ধ চলে। এই ঘটনায় ওই পুলিশ অফিসার আহত হলেও পুলিশের গুলিতে ওই বন্দুকবাজ প্রান হারান বলে জানা গিয়েছে।

ওডেসা পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগেও ওই হামলাকারি টেক্সাস শহর থেকে ৪৮০ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম ওডেসার ইআই পাসো’তে গুলি করে ২২ জনকে মেরে ছিলেন।

ওডেসা পুলিশের মুখ্য মাইকেল গেরেক জানিয়েছেন, গাড়ি চালাতে চালাতেই ওই বন্দুকবাজ পথচারীদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে হামলা শুরু করে। পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন ওই বন্দকুবাজ ইউএসের একটি ট্রাক তুলে এনেছিল এবং পথচারীদের রাস্তাটি বন্ধ করে দিতে বলছিল।

জানা গিয়েছে, এর আগেও হামলাকারী ওডেসা এবং মিডলাণ্ডের সংযোগকারী হাইওয়েতে তাঁর গাড়ি থেকে গুলি চালিয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension