
বাংলাদেশ
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ আটক
রূপসী বাংলা নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে আটক করা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ আটক করেছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির এই নেতা।
তবে এখন পর্যন্ত মেজর হাফিজকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।



