খেলা

বাংলাদেশ-ভারত ম্যাচে জঙ্গি হামলার হুমকি!

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: আগামীকাল ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবে তারা। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম এ সিরিজ নিয়ে জানিয়েছে শঙ্কার এক খবর। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। বিরাট কোহলিদের ওপর হামলার হুমকি দিয়ে একটি চিঠি পেয়েছে এনআইএ। এরপরই জাতীয় দলের নিরাপত্তা জোরদারের নির্দেশ পেয়েছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের বরাতে আরও জানা যায়, চিঠিতে ভারতীয় দল ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও অনেক নেতার নাম রয়েছে।কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ এই চিঠি দিয়েছে। এনআইএ ইতোমধ্যে চিঠির একটি কপি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে।

সূত্রের বরাতে আরও বলা হয়, হতে পারে এই চিঠিটি ভুয়া কিছু, তবে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে ম্যাচ ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ভারত সফরের ঠিক আগেই বাংলাদেশ ক্রিকেট দলে বইছে ঝড়। ক্রিকেটারদের আন্দোলনের পর এবার সাকিব আল হাসান ইস্যুতে সরব ক্রিকেটপাড়া। গুঞ্জন উঠেছে, দুই বছর আগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করলেও আইসিসিকে জানাননি সাকিব। ফলে ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারেন ১৮ মাস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension