প্রধান খবরবাংলাদেশরাজনীতি

‘আমরা কেউ ভালো নেই’

রূপসী বাংলা নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কেউ ভালো নেই। সবাই নিপীড়ন, নির্যাতন ও মামলার শিকার। খোকা ভাইসহ তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ।’

শুক্রবার বাদ জুমা ঢাকার বিভিন্ন থানার মসজিদে মসজিদে এবং বাদ আসর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

‘দুরাগ্য ক্যান্সারে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার আশু আরোগ্য কামনায়’ এ দোয়া অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা কেউ ভালো নেই, সবাই নিপীড়ন, নির্যাতন ও মামলার শিকার। খোকা ভাইসহ তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। গত ২৯ তারিখে তার সাথে আমার কথা হয়েছে। যখন কথা বলি- তিনি কথা বলতে পারছিলেন না। শুধু আমাকে বললেন, সবাইকে বলবেন আমার জন্য দোয়া করবেন। আমি সেই দিন মিটিংয়ে বলেছি, খোকা ভাইয়ের আশু আরোগ্য লাভের জন্য সবাই দোয়া করবেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আসুন কোনো আনুষ্ঠানিকতা নয়। অন্তুর থেকে খোকা ভাইয়ের রোগমুক্তির জন্য দোয়া করি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করি, আমরা অন্তর থেকে তার আরোগ্যের জন্য দোয়া চাই।’

মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, এহছানুল হক মিলনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের কয়েক’শ নেতাকর্মী অংশ নেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের মেমোরিয়াল স্নোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে দুরাগ্যে ক্যান্সারের আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন খোকা। গত ১৮ অক্টোবর অবস্থা অবনতি ঘটলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২০১৪ সালের ১৪ মে কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য নিউইয়র্ক যান সাদেক হোসেন খোকা। তখন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে থাকছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension