খেলাপ্রধান খবর

সাকিবের শাস্তি কমাতে বিসিএসএ’র উদ্যোগ

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: সাকিবের শাস্তি কমানোর জন্য আইসিসিকে অনুরোধ জানাতে উদ্যোগ হাতে নিয়েছে ক্রিকেট সাপোর্টার্স আ্যসোসিয়েশন। ২০২০ সালের ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। যা মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তাই শাস্তি কমিয়ে দ্রুত মাঠে সাকিবকে দেখতে চায় সমর্থকরা। তাইতো বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স আ্যসোসিয়েশন- (বিসিএসএ) নিয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ।

সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার আগেই মাঠে ফেরাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সংগঠন; বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স আ্যসোসিয়েশন- (বিসিএসএ) পুরো বাংলাদেশ থেকে সমর্থকদের সাক্ষরের ব্যবস্থা করেছে। যা একত্রে করে বিসিএসএ আইসিসির কাছে প্রেরণ করার ব্যবস্থা করবে।

‘বিসিএসএ টাইগার্স’ তাদের ফেসবুক পেইজে এক পোস্ট দিয়েছে। যা হুবহু তুলে ধরা হলো:

‘আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে ২৯ অক্টোবর, ২০২০ এর আগে মাঠে ফিরতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)’র দেওয়া নিষেধাজ্ঞা সাকিব আল হাসানের মতো আমরাও সম্মান জানাই। তবুও দীর্ঘদিন সাকিব আল হাসানের ক্রিকেটীয় নৈপুণ্য না দেখে থাকা আমাদের জন্য কষ্টসাধ্যই বটে। সাকিব আল হাসান যেনো আরো আগে মাঠে ফিরতে পারেন সে চাওয়া আমাদের সকলের। আর এই কারণেই আমরা আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুরোধ করবো সাকিবের শাস্তির মেয়াদ পুনর্বিবেচনা করার জন্য।

নিম্ন লিখিত লিংকে দেওয়া ফর্মটি ডাউনলোড করে, প্রিন্ট করুন এবং আপনি, আপনার পরিবারের সদস্যদের/ বন্ধুদের / অফিসের সহকর্মীদের / শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠীদের নাম, ইমেইল, সিগনেচার ও জেলার নাম লিখে (ইংরেজি অক্ষরে) পাঠিয়ে দিন ফর্মে উল্লেখিত ঠিকানায়। প্রয়োজনে ফর্মটি ফটোকপি করেও পূরণ করতে পারেন।

আপনাদের পাঠানো ফর্মগুলো আমরা একত্র করে অনুরোধ জানাবো আইসিসির কাছে। আমরা আসলেই জানি না, এটাতে কাজ হবে কিনা। তবুও আমাদের মুখে অসংখ্যবার হাসি এনে দেওয়া, আমাদেরকে গর্ব করার উপলক্ষ এনে দেওয়া সাকিব আল হাসানের জন্য আমরা এটা করতে চাই।

আর হাজার হাজার ক্রিকেট সমর্থকের আনুষ্ঠানিক অনুরোধ কে তারা সম্মান দেখাতেও তো পারে, তাই না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension