আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

আইএস’র নতুন নেতা সম্পর্কে জানা আছে: ট্রাম্প

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস এর কথিত প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। হত্যার পর তাকে সাগরে সমাহিত করা হয়েছে। তারপরবর্তী আইএস এর শীর্ষ নেতাকেও হত্যা করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট জানালেন, দুই শীর্ষ নেতা নিহতের পর নতুন করে কে এই জঙ্গি সংগঠনের নতুন প্রধান কে তা জানা আছে যু্ক্তরাষ্ট্রের।

শুক্রবার টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ‘আইএসআইএস একজন নতুন নেতা নির্বাচন করেছে। আমরা জানি সে ঠিক কে!’ ওই টুইটার বার্তায় ট্রাম্প এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি।

তবে আমেরিকার সন্ত্রাস-বিরোধী সংস্থাগুলোর সমন্বয়ক ন্যাথান সেলস বলেছেন, আইএস এর নয়া প্রধান কে এবং এতদিন এই গোষ্ঠীতে তার ভূমিকা কি ছিল তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension