খেলা

জন্মদিনে কোহলিকে ‘বিরাট’ শুভেচ্ছা প্রিমিয়র লিগ তারকাদের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক তথা টটেনহ্যাম তারকা হ্যারি কেন তাঁর গুণমুগ্ধ ভক্ত। সোশ্যাল মিডিয়ায় দুই তারকার মধ্যে টুইটও চালাচালি হয়েছে বেশ কয়েকবার। বিশ্বকাপ শুরুর আগে অভিজাত লর্ডসের বাইরে প্রিয় ক্রিকেটারের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি কেন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির গুণগ্রাহীর তালিকায় কেবল কেন নন, রয়েছেন এমন অসংখ্য ফুটবল তারকা। ৩১তম জন্মদিনে সকলেই শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ককে।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস থেকে শুরু করে লিভারপুলের বর্তমান তারকা সাদিও মানে কে নেই তালিকায়। ম্যান সিটির বার্নার্দো সিলভা, রিয়াদ মাহরেজ লিভারপুলের নবি কেইটা, চেলসির মার্কোস অ্যালোন্সো, উইলি কাবালেরো, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মার্কোস রোজো। জন্মদিনে প্রিমিয়র লিগ তারকাদের একের পর এক শুভাচ্ছাবার্তায় ভাসলেন ‘দ্য রানমেশিন’।

মঙ্গলবার প্রিমিয়র লিগ ইন্ডিয়ার টুইটার পেজে প্রকাশিত একটি ভিডিওবার্তায় বিরাটকে একজোটে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এঁরা সকলে। ভিডিওটিতে ভারত অধিনায়ককে ‘সুপার ভি’ নামে সম্বোধন করেছেন প্রত্যেকে। অর্থাৎ, ক্রিকেটের গন্ডি ছাড়িয়ে বিরাটের ব্যপ্তি যে ছড়িয়ে পড়েছে বিদেশের ফুটবল মহলেও, এই ভিডিও তারই প্রমাণ। এর আগে জন্মদিনের সকালে বিরাট তাঁর আত্মোপলব্ধির কথা জানিয়ে একটি খোলা চিঠি লেখেন ১৫ বছরের চিকু’কে (বিরাটের ডাকনাম)। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension