আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

আদালতের নির্দেশে স্বস্তি মার্কিন প্রবাসী ভারতীয়দের

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: আপাতত আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি মিলল মার্কিন প্রবাসী ভারতীয়দের। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এইচ-১বি ভিসা যাদের রয়েছে তাদের স্ত্রী অথবা স্বামীদের আমেরিকায় কাজের সুযোগ করে দিতে নয়া নিয়ম এনেছিলেন। এদিকে প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প আবার সেই নিয়ম বাতিল করতে উঠে পড়ে লেগেছিলেন৷

কিন্তু এবার ট্রাম্প প্রশাসনের সেই উদ্যোগে বাধা দিয়েছে খোদ এক মার্কিন আদালত। আদালত জানিয়ে দিয়েছে, এখনই ওই নিয়ম বাতিল করা যাচ্ছে না।আর মার্কিন আদালতের এহেন সিদ্ধান্ত অবশ্যই স্বস্তি পেয়েছেন সেখানকার প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশকে।

এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের নিয়োগ করে থাকে।আর ওই সব কর্মীদের তত্ত্বগত এবং প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানো হয়।এরফলে দেখা যায় বহু মার্কিন প্রযুক্তি সংস্থা প্রতি বছরই ভারত এবং চিনের মতো দেশ থেকে এই ধরনের হাজার হাজার কর্মী নিয়োগ করে।

এদিকে, ২০১৫ সালে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এইচ-১বি পাশপোর্টধারী ব্যক্তিদের (যাঁরা গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় আছেন) স্ত্রী অথবা স্বামী, যাঁদের এইচ৪ ভিসা রয়েছে, তাঁদেরকেও আমেরিকায় কাজ করার অনুমতি দিয়েছিলেন। স্বাভাবিকভাবে এমন সুযোগ পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছিলেন সেখানে যাওয়া ভারতীয়রা। কিন্তু এমন নিয়মকে উল্টে চ্যালেঞ্জ জানিয়ে ছিলেন বহু মার্কিন কর্মী।কারণ এরফলে তাদের কাজের সুযোগ কমে যাচ্ছিল৷তখন আবার তাঁদের পাশে দাঁড়িয়ে যায় ট্রাম্প প্রশাসনও এবং জানায়, ওই নিয়ম বাতিল করে দেওয়ার জন্য সওয়াল করা হবে।

তারই প্রেক্ষিতে যে মামলা হয় তাতে কলম্বিয়ার ‘ইউএস কোর্টস অব অ্যাপিলস’-এর তিন বিচারকের বেঞ্চ শুক্রবার ওই মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দিয়ে বলেছে, ডিস্ট্রিক্ট কোর্ট বিষয়টি সবিস্তার খতিয়ে দেখবে। তার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে পর্যন্ত যেমন নিয়ম চালু ছিল তেমনটাই যেন চলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension