
কোর ভিশন‘র ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা-সাংষ্কৃতিক সন্ধ্যা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: কমিউনিটি বিনির্মাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন কোর ভিশন অটিস্টিক শিশুদের অংশ গ্রহণে একটি ভিন্নধর্মী উদ্যোক্তা মেলা ও সাংষ্কৃতিক সন্ধ্যা উপহার দিলো ২ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। অটিজম সোসাইটি হ্যাবিটেশন এসোসিয়েশন (আশা) ছিলো অনুষ্ঠানের সহ আয়োজক কোর ভিশনের আয়োজনে যোগ নিউইয়র্ক সিটি প্রশাসন ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বাংলাদেশ কমিউনিটি দু‘জন বিশিষ্ট মানসিক রোগ চিকিৎসক ডা. জুন্নুন চৌধুরী ও মুনিবুর রহমান অটিজম ও মানিসক রোগ বিষয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তরা অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা সংগঠন অটিজম সোসাইটি হ্যাবিটেশন এসোসিয়েশন (আশা)‘র নির্বাহী পরিচালক রূবাইয়া রহমানের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন।
কোর ভিশনের পরিচালক নাজ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মেলায় যোগদানকারী অতিথিরা কোর ভিশনের সমাজসেবামূলকত কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন। বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির কল্যাণে কাজ করার জন্য কোর ভিশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানান বক্তরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রসিডেন্ট মোাহম্মদ মোস্তাাফিজুর রহমান। উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন আশা’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, অ্যাটর্নি এন্ড্রু পার্ক, সাপ্তাহিক বর্ণমালা‘র সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ ।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীতশিল্পী তাহমিনা শহীদের তত্বাবধানে সঙ্গীত চর্চ্চাকারী অটিস্টিক শিল্পী আদিবা আহমেদ সঙ্গীত পরিবেশন করে সবার মন জয় করে ননে। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন চন্দন, পাপীমনা, নার্গিস রহমান, বাবলী হক ও বীনা বর্মন।



