বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

রূপসী বাংলা নিউজ ডেস্ক: মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের নিচতলায় হঠাৎ করেই আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ নভেম্বর) আনুমানিক রাত এগারোটায় মন্ত্রণালয়ের বাজেট শাখায় এই অগ্নিকাণ্ড ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি জানান, মন্ত্রণালয়ের নিচতলায় আগুনের সংবাদ পেয়ে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পড়ে রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নেভানো হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে কাজ করছেন বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension