খেলা

গোলাপি টেস্টে ইডেন হয়ে উঠছে ‘দ্য লাস্ট ডেস্টিনেশন’

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ঐতিহাসিক ডে-নাইট টেস্টের আগে নতুন রূপে সেজে উঠছে এমিলি ইডেন নামাঙ্কিত ক্রিকেটের নন্দনকানন৷ ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ঘিরে উন্মাদনা সবর্ত্রই৷ সিএবি-র অন্দরে যেমন লাগছে নতুন রংয়ের প্রলেপ, ঠিক বহিরঙ্গও সেজে উঠেছে নানাভাবে৷

ইডেন গার্ডেন্সের বাইরে হচ্ছে ওয়ালগ্রাফিটি৷ অর্থাৎ দেওয়ালকে সাজিয়ে তোলা হচ্ছে একটু অন্যভাবে৷ যে কোনও ক্রিকেটারের কাছেই ইডেনে খেলা স্বপ্ন৷ তাই গলি থেকে রাজপথে উত্তোরণের কাহিনি এবার ভেসে উঠেছে ইডেনের দেওয়ালে৷ এক ও দুই নম্বর গেটের পাশের দেওয়ালে ফুটে তোলা হচ্ছে, ক্রিকেটারদের স্বপ্নপূরণের পেক্ষাপট৷ একজন ক্রিকেটার কীভাবে গলি থেকে ইডেনে এসে পৌঁছয়, সেটাই রং-তুলিতে ফুটিয়ে তুলছেন Creocraft-এর কর্মীরা৷

Creocraft-এর হেড অফ ক্লাইন্ট রিলেশন স্নেহা শর্মা জানান, ‘বলতে পারেন বিষয়টি দাদা’র (সৌরভ গঙ্গোপাধ্যায়) মস্তিষ্কপ্রসূত৷ আমরা এর আগেও ওয়ালগ্রাফিটি করেছি৷ এবার গোলাপি টেস্টের আগে আমাদের ডেকে বলা হয়, এমন কিছু করছে যা ক্রিকেটের সরাসরি সম্পর্ক থাকে৷ এটা ভেবেই আমরা কোনও ক্রিকেটারের জার্নিটা তুলে ধরার চেষ্টা করি৷ কারণ ইডেনে খেলাই যে কোনও ক্রিকেটার স্বপ্ন৷ সুতরাং একজন ক্রিকেটারে গলি থেকে শুরু করে কীভাবে ইডেনে এসে পৌঁছছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টাা করেছি৷’

ক্রিকেটারের এই জার্নিটা বিসিসিআই তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও দারুণ পছন্দ হয়৷ তবে এই ভাবনাটি ফুটিয়ে তোলার পিছনে রয়েছে Creocraft-এর অন্যতম সদস্য সায়ন মুখোপাধ্যায়ের মস্তিষ্ক৷ চারদিনের মধ্যেই সিএবি-র এক ও দু’ নম্বরে দুই পাশের দেওয়ালে ফুটিয়ে তুলবেন তাঁরা৷

বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ার বসার পর থেকেই ভারতের মাটিতে ডে-নাইট টেস্টের ভাবনা শুরু করে দেন সৌরভ৷ ভাবনাকে বাস্তাবে রূপ দিতে বেশি সময় নেননি প্রাক্তন ভারত অধিনায়ক৷ বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দ্বিতীয় তথা শেষটি টেস্টটি দিন-রাতের করার সিদ্ধান্ত নেন বিসিসিআই প্রেসিডেন্ট৷ ২২ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে ইডেনে শুরু হবে ঐতিহাসিক ডে-নাইট টেস্ট৷

ভারতের মাটিতে এটি প্রথম ডে-নাইট টেস্ট হলেও চার বছর আগেই ক্রিকেটবিশ্ব দেখেছে দিন-রাতের টেস্ট ম্যাচ৷ ২৭ নভেম্বর, ২০১৫ অ্যাডিলেড ওভারে গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে৷ প্রথম ডে-নাইট টেস্টে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া৷ এখনও পর্যন্ত ১১টি ডে-নাইট টেস্ট হয়েছে৷ ২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচটি দ্বাদশ ডে-নাইট টেস্ট৷ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ইতিমধ্যেই দিন-রাতের টেস্ট খেললেও ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা প্রথমবার ডে-নাইট টেস্টে মাঠে নামবেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension