
ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার নবগঠিত কমিটি গঠন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দাদের নিয়ে ‘ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা (ইনক)’ কমিটি গঠন করা হয়েছে। রোববার স্থানীয় সময় রাতে নিউইয়র্ক নগরীর ব্রঞ্চস বাংলা গার্ডেন রেস্টুরেন্টে এক সভায় সর্বসম্মতিক্রমে জুনেদ চৌধুরীকে সভাপতি ও কাওসারুজ্জামান কয়েছকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি লোকমান হোসেন লুকু, রেহানুজ্জামান রেহান, রেজাউল ইসলাম সেলিম, আব্দুল আহাদ, মোঃ শামীম মিয়া, সহ-সাধারণ সম্পাদক শাহ্ বদরুজ্জামান, সামাদ মিয়া জাকের, জুবের আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন হেলাল, সহ কোষাধ্যক্ষ মুহিব হায়দার খসরু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, মাহমুদুর রহমান, শাহ্ মোহাম্মদ মামুন, প্রচার সম্পাদক নুরুজ্জামান লিপন, সহ প্রচার সম্পাদক হাসান চৌধুরী আশিক, মহিলা সম্পাদিকা জোবেদা বেগম রেজী, দপ্তর সম্পাদক ইসকন্দর আলী মিঠু, সহ দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক সোহেল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, সহ ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রহমান বদরুল, খাদ্যখিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সহ খাদ্যখিক বিষয়ক সম্পাদক সাহিদুর রহমান ছপু, সদস্য সাহিদ আলী, সেবুল মিয়া, সালেহ আহমদ চৌধুরী, কাওসার আলম, বুরহান উদ্দিন, মামুনুর রশিদ, আহবাব চৌধুরী খোকন, হোসেন আহমদ, টিপু সুলতান, জাহেদ আহমদ চৌধুরী, রানা মিয়া, গোলাম মোহাম্মদ চৌধুরী লক্ষণ, শাহজাহান শাহ্, আপ্তাব উদ্দিন খান মোহন ও নাঈম চৌধুরী প্রমুখ।



