প্রধান খবরবাংলাদেশরাজনীতি

জামিন পেলেন ফখরুল, আব্বাস ও গয়েশ্বর

রূপসী বাংলা নিউজ ডেস্ক: হাইকোর্টের সামনে সংঘর্ষের ঘটনার পর দায়ের করা মামলায় ৮ সপ্তাহের জামিন পেয়েছেন বিএনপি সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা।

বৃহস্পতিবার এই চার নেতা হাইকোর্টের জাহাঙ্গীর হোসেন ও রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

জামিন প্রাপ্ত অন্য নেতারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে মঙ্গলবার হাইকোর্টের সামনে অবস্থানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় দলটির ৫ শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension