ভারত

ঝাড়খণ্ডে গোমাংস পাচারের সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ১১ জনের যাবজ্জীবন

রূপসী বাংলা ডেস্ক:ঝাড়খণ্ডের রামগড় জেলায় গত বছর গাড়িতে করে গোমাংস পাচারের সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। আজ এই রায় দিল রামগড়ের ফাস্ট-ট্র্যাক কোর্ট। সাজাপ্রাপ্তদের আইনজীবী অবশ্য জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন জানাবেন।

গত বছরের ২৯ জুন গোমাংস পাচারের অভিযোগে আসগর আনসারি (৫৫) নামে ওই ব্যক্তির গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তাঁকে পিটিয়ে মারা হয়। অভিযুক্তদের মধ্যে নিত্যানন্দ মাহাত নামে স্থানীয় এক বিজেপি কর্মী এবং অন্তত তিনজন স্থানীয় গোরক্ষা কমিটির সদস্য ছিলেন। তাঁদের বিরুদ্ধে খুন, হিংসা ছড়ানো, অপরাধমূলক ষড়যন্ত্র সহ সব অভিযোগই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে আদালত।

এই হত্যাকাণ্ডের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘গো-ভক্তির নামে মানুষকে খুন করা মেনে নেওয়া যায় না। মহাত্মা গাঁধীও এই ঘটনার নিন্দা করতেন।’ এই ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যা দেয় কেন্দ্র। তবে একইসঙ্গে এর সঙ্গে ধর্মের যোগ থাকার কথাও উড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, পরিকল্পনা করেই আসগরকে খুন করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension