প্রধান খবরভারত

১২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে

১৯০১ সালের পর এবারই হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে দিল্লিতে। শনিবার ভারতের রাজধানীর তাপমাত্রা নামে ১.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা এই মৌসুমের সর্বনিম্নতম।
 
আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, এর আগে ১৯০১ সালে এত ঠান্ডা পড়েছিল দিল্লিতে। ১৪ ডিসেম্বর থেকে যে হারে ঠান্ডা পড়ছে, তা নতুন বছরেও থাকার সম্ভাবনা রয়েছে।
 
দিল্লির মৌসুম ভবনের রেকর্ড অনুযায়ী, দিল্লির লোধি রোডে তাপমাত্রা ১.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, আয়া নগরে তাপমাত্রা নেমে যায় ১.৯ ডিগ্রি সেলসিয়াসে, সফদরগঞ্জের তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস। পালাম বিমানবন্দর এলাকার তাপমাত্রা ছিল ৩.১ ডিগ্রি সেলসিয়াস।
 
দিল্লির হাওয়া অফিসের আধিকারিকরা জানাচ্ছেন, ১৯১৯, ১৯২৬, ১৯৬১ এবং ১৯৯৭ সালে ডিসেম্বরের দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছিল। শেষবারের মতো এত দীর্ঘ ঠাণ্ডার আবহাওয়া ১৯৯৭ সালের ডিসেম্বরে দেখা গিয়েছিল। ১৯৯৭ সালের পরে দিল্লিতে ১৯৯৮, ২০০৩ এবং ২০১৪ সালেও কেঁপেছিল রাজধানী। ঘন কুয়াশার ফলে দিল্লির কিছু অংশে দৃশ্যমানতা কমে গিয়েছে। রেল, সড়ক ও বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
 
এদিকে, মানালিতে তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি, কাশ্মীরে মাইনাস ১২ ডিগ্রি, ধর্মশালায় ৩.৪ ডিগ্রি, ডালহৌসিতে ৪ ডিগ্রি, সিমলায় ৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে যে এই পরিস্থিতি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এরপরে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension