ভারত

যা ইচ্ছে করুন, আমরা পিছু হটব না—মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আপনি যা ইচ্ছে করুন, আমরা পিছু হটব না।

’
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিক্ষোভ এবং বিরোধী নেতাদের আটকের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

রাহুল গান্ধী জানান, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন তিনি। তাদের কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা রয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সমালোচনা করে রাহুল বলেন, ‘তাদের জন্য রাজনৈতিক পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে।

এসময় চলমান বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে আটক করলেও তারা পিছু হটবেন না।’

রাহুল গান্ধী বলেন, ‘মোদি, আপনি যা ইচ্ছে করুন। সব নেতাকে আটক করুন, তরুণদের আটক করুন, আমাদের সবাইকে আটক করুন।

আমরা আপনাদের ঘিরে ফেলছি, আর পিছু হটব না।’
ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখার অঙ্গীকার করে তিনি বলেন, ‘গত ১০ থেকে ১৫ বছরে ভারতের সঙ্গে যা ঘটেছে, তা আর কখনো ঘটতে দেওয়া হবে না।’

ভারতের তরুণদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রাহুল বলেন, ‘তোমাদের নিয়ে আমি গর্বিত। প্রতিবাদ চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension