আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র কোনও শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত

জাতিসংঘে দেওয়া এক চিঠিতে যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের সঙ্গে কোনও শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত আছে। কাসেম সোলাইমানিকে হত্যার যুক্তি তুলে ধরে চিঠিতে দেশটি আরও বলেছে, নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে।

সোলেইমানি হত্যার জবাবে গত মঙ্গলবার ইরাকে অবস্থিত দু’টি মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল হামলা চালায় ইরান। এতে ৮০ মার্কিন সৈন্য নিহত হয়েছে বলে ইরানের দাবি। যদিও মার্কিন সৈন্যদের কোনও ক্ষতি হয় নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের রক্ষার জন্যই এ মিসাইল হামলা চালানো হয়েছে জাতিসংঘকে বলেছে ইরান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া চিঠিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য যুক্তরাষ্ট্র আলোচনা করতে তৈরি আছে।

সোলেইমানি হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল উল্লেখ করে যুক্তরাষ্ট্রের চিঠিতে বলা হয়, জাতিসংঘ সনদের ৫১ ধারায় বলা হয়েছে, কোনও রাষ্ট্র যদি নিজেদের রক্ষার জন্য পদক্ষেপ নেয় তাহলে সেটি দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে। মধ্যপ্রাচ্যে নিজেদের সৈন্য এবং স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেবে বলেও চিঠিতে বলা হয়।

অন্যদিকে জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরানও চিঠিতে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি এক চিঠিতে জানিয়েছেন, ইরান কোনও যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না। মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে। এই অভিযান ছিল সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ। এর মাধ্যমে সামরিক ছাড়া কোনও বেসামরিক মানুষ এবং তাদের সম্পদের কোনও ক্ষতি হয় নি।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension