বাংলাদেশ

এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

রূপসী বাংলা ডেস্ক:জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ২৫ মার্চের সেই কালরাতে নির্মম হত্যাযজ্ঞের শিকার বীর বাঙালিদের। দিবসটি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠন ‘কালরাত্রি’ স্মরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে।জাতীয়ভাবে গণহত্যা দিবস পালনের উদ্যোগের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘রক্তাক্ত ২৫ মার্চ গণহত্যার ইতিহাস ’ শীর্ষক শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া এক মিনিট বিদ্যুত্ বন্ধ রেখে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের পাশাপাশি সারাদেশে সভা, সমাবেশ, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আজ গণহত্যা দিবস পালন করবে দেশবাসী।‘গণহত্যা দিবস’ পালন উপলক্ষে আওয়ামী লীগ বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণহত্যা দিবসে জেপি’র কর্মসূচি

গণহত্যা দিবস পালনে জাতীয় পার্টি (জেপি) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৬টায় জেপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন। দুপুর ২টায় সকল উপাসনালয়ে ২৫ মার্চে কালো রাত্রিতে শহীদের স্মরণে বিশেষ প্রার্থনা, রাত ৯টায় নিষ্প্রদীপ মহড়ায় অংশগ্রহণ।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গণহত্যা দিবস উপলক্ষে এক যৌথ বিবৃতিতে বলেন, আজ ২৫ মার্চ, বাংলাদেশের জাতীয় ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে ১৯৭১ সালের এই দিনের কালোরাতে নেমে এসেছিলো এক বিভীষিকাময় অধ্যায়।

জেপি নেতৃদ্বয় বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালো রাত্রি স্মরণে এবং সেদিন বর্বর পাকিস্তানি বাহিনীর হাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ জেপি গণহত্যা দিবস হিসেবে পালন করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension