
প্রধান খবরভারত
করোনাভাইরাসে ভয়াবহ হয়ে উঠছে ভারতের চিত্র
লকডাউনের মধ্যেও ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত এক লাফে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪০।
এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ১৬৩৭। মৃত্যু হয়েছে ৩৮ জনের। তবে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে, ৩০২ জন।
এর পরেই কেরলা। সেখানে আক্রান্তের সংখ্যা ২৪১। এর পরে যথাক্রমে রয়েছে তামিলনাড়ুতে ১২৪জন, দিল্লিতে ১২০ জন, উত্তরপ্রদেশে ১০৩জন।
রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
তবে এর মধ্যে বুধবার সকালে বেলঘরিয়ার আক্রান্ত বৃদ্ধের মৃত্যু অন্তর্ভূ্ক্ত করা হয় নি। ♦



