প্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের কাছে ভারতীয় ও চীনাদের ভিসা না দেওয়ার আবেদন

করোনাভাইরাসের বিশ্বমারীর কারণে বিশ্বের সব দেশের অর্থনীতির হাল খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মহীন হতে পারেন অগণিত আমেরিকাবাসী।

ভারতীয় ও চীনাদের এইচ-১বি ভিসা না দেওয়ার আবেদন জমা পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে।

এ বছর এইচ-১বি ও এইচ-২বি ভিসা অনুমোদন না করার আবেদন জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কর্মী সংগঠন।

এইচ-১বি ভিসা হল এক ধরনের অ-অভিবাসী ভিসা। যার সাহায্যে মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের নিয়োগ করে তাদের দেশে। বেশিরভাগ ভারতীয় ও চীনা কর্মীদেরই সেদেশে কর্মসংস্থানের সুযোগ ঘটে এই ভিসার মাধ্যমে।

এইচ-২বি ভিসার মাধ্যমে লাতিন আমেরিকার কর্মীদের নিয়োগ করেন মার্কিন ব্যবসায়ীরা।

করোনাভাইরাসের বিশ্বমারীর কারণে বিশ্বের সব দেশের অর্থনীতির হাল খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মহীন হতে পারেন অগণিত আমেরিকাবাসী।

নিজেদের কর্মহীনতার পরিস্থিতি থেকে বাঁচাতে এই আবেদন করেছে মার্কিন প্রযুক্তি সংগঠনটি।

‘ইউএস টেক ওয়ার্কার্স’ নামের এই সংস্থার বক্তব্য,তাদের এই দাবি আসলে সেই সমস্ত মার্কিন কর্মীদের সাহায্য করবে, যারা এইচ-১বি ভিসার ফলে ক্ষতিগ্রস্ত হন।

পরিসংখ্যান বলছে করোনার ফলে এপ্রিলের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মহীনের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে ৭ কোটির দোরগেড়ায়।

 
সংস্থার লেখা চিঠিতে প্রেসিডেন্টের কাছে দাবি জানানো হয়েছে, ‘এইচ-১বি ও এইচ-২বি ভিসা এবছর বাতিল করে দিন যার সাহায্যে বাইরের দেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী এদেশে আসতে পারবে না। যার ফলে সুবিধা হবে মার্কিনিদের।’
 
প্রসঙ্গত এ পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্ত ২ লক্ষ ১৫ হাজার ২১৫ জন, মৃত্যু হয়েছে ৫,১১০ জনের।♦
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension