প্রধান খবরভারত

করোনা কালেও পর্নো মুভি দেখার শীর্ষে ভারত

দেশে লকডাউন চলছে। আর এ সময়েই ঘরে বসে থেকে মানুষ পর্নো মুভি দেখায় হিড়িক চলছে ভারতে। পর্নো সিনেমার সবচেয়ে বেশী চাহিদা এখন ভারতে। প্রায় ৯৫ শতাংশ। পর্নো দেখায় ভারত এখন বিশ্ব রেকর্ডের তালিকার শীর্ষে।

বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় পর্ন ওয়েবসাইট ‘পর্নহাব’ সম্প্রতি দাবি করেছে, লকডাউনের মধ্যে পর্ন দেখার প্রবণতা বেড়ে গেছে। অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে সেই চাহিদা অনেক। লকডাউনের সঙ্গে পাল্লা দিয়েই এমনটা হয়েছে।

জনপ্রিয় এ পর্ন সাইটটি কোন্‌ কোন্‌ দেশের মানুষ কতটা সময় আর কতজন মানুষ লকডাউনে ঘরে বসে পর্ন দেখছেন তারই সমীক্ষা করেছে। এতে উঠে এসেছে, বিশ্বের সব দেশকে কার্যত হারিয়ে দিয়েছে ১৩০ কোটি মানুষের দেশ ভারত।

পর্নহাব তাদের সমীক্ষার রিপোর্টে জানিয়েছে, বিশ্বজুড়েই কার্যত লকডাউনের সময়ে বেড়েছে নীল ছবি দেখার প্রবণতা। সেই বৃদ্ধির হার আবার একেক দেশে একেক রকম। যেমন- ফ্রান্সে বেড়েছে ৪০ শতাংশ, জার্মানিতে ২৫ শতাংশ, আমেরিকায় ২৬ শতাংশ, ইটালিতে ৫৫ শতাংশ, রাশিয়াতে ৫৫ শতাংশ, স্পেনে ৬০ শতাংশ। আর ভারতে ৯৫ শতাংশ।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension