আঞ্চলিকবাংলাদেশ

করোনা সন্দেহে মৃত্যু, স্থানীয়রা লাশ দাফন করতে দেয় নি

ফেনীতে করোনা সন্দেহে এক নারীর মৃত্যুর পর স্থানীয়দের বাধার মুখে পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয় নি।

সোমবার রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ আবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে মৃত নারীকে ফেনী পৌর সরকারি কবরস্থানে দাফন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা যুগান্তরকে জানান, কিডনি জনিত সমস্যা নিয়ে ওই নারী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে রাতে স্বজনরা লাশ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছান।

তবে স্থানীয়রা খবর পেয়ে করোনা সন্দেহে লাশ দাফনে বাধা দেন। এক পর্যায়ে তারা লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান এবং স্বজনদের ওপর চড়াও হন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় শহরের সুলতানপুর এলাকার সরকারি পৌর কবরস্থানে ওই নারীর লাশ দাফন করা হয়।◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension