
ভারত
ভারতে ৫৩ বছর বয়সী নারী ব্যাংক কর্মকর্তাকে ধর্ষণ
ভারতের মধ্যপ্রদেশে বাসায় ঢুকে ৫৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, করোনার প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে লকডাউনের মধ্যেই ভোপালের একটি ফ্ল্যাটে শুক্রবার রাষ্ট্রীয় একটি ব্যাংকের ওই নারী কর্মকর্তা এমন নির্যাতনের শিকার হন।
বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও কিভাবে এমন ঘটনা ঘটেছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
করোনার বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণার পর রাজস্থানে আটকা পড়েন দৃষ্টি প্রতিবন্ধী ওই নারীর স্বামী। গত কয়েকদিন ধরে ফ্ল্যাটে একাই রযেছেন তিনি।
এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীকে গ্রেফতারের চেষ্টা চলছে।◉



