Uncategorizedপ্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশে করোনা আক্রান্ত ৫২৩ চিকিৎসক

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

রাজধানী ঢাকাসহ পুরো দেশে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এখন ৫২৩ জন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।

আজ ২ মে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।

এফডিএসআরের তথ্য অনুযায়ী, ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয় বলে আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। এর ফলে করোনায় দেশে মৃত্যু সংখ্যা ১৭৫ জন।

আক্রান্ত হিসেবে ওই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন আরও ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯০ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৭।

ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যা অনুযায়ী, ২ মে নিউ ইয়র্ক সময় দুপুর ১টায় রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী ২ লক্ষ ৪৫ হাজার ৫৮৩ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মোট ৩৪ লাখ ৪৫ হাজার ২৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ লক্ষ ২ হাজার ৪০৮ জন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension