ভারত

ভারতে আইসিইউতে করোনা রোগীকে যৌন নিপীড়ন

ভারতের মুম্বাইয়ে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি ৪৪ বছর বয়সী পুরুষ করোনাভাইরাস (কোভিড-১৯) রোগীকে যৌন নিপীড়ন করেছেন ডাক্তার।

অভিযুক্ত ৩৪ বছরের ওই ডাক্তারও পুরুষ। যৌন নিপীড়নের অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ মে) মুম্বাই সেন্ট্রাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের ভেতরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ডাক্তার কোয়ারেন্টিনে থাকায় গ্রেফতার করা হয় নি। কোয়ারেন্টিন শেষ হলেই গ্রেফতার করা হবে।

অভিযুক্ত ডাক্তারের নাম প্রকাশ করা হয়নি।

খবরে বলা হয়েছে, অভিযুক্ত ডাক্তার ঘটনার মাত্র একদিন আগে হাসপাতালটিতে যোগদান করেছেন। তার বিরুদ্ধে রোগীকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ আনা হয়েছে। রোগী এই ঘটনাটি সিনিয়র ডাক্তারকে জানানোর সাথে সাথে তারা মুম্বাই পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসায় তারা অভিযুক্তকে ডাক্তারকে গ্রেফতার করেনি। পরিবর্তে তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হলেই গ্রেফতার করা হবে। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৭ (অপ্রাকৃত অপরাধ), ২৬৯ (কাজে অবহেলা) এবং ২৭০ (সংক্রামক রোগ ছড়িয়ে দিয়ে জীবন বিপন্ন করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অভিযুক্ত ডাক্তার তার প্রথম দিন ডিউটিতে ছিলেন। আগের দিন যোগ দিয়েছিলেন। অসদাচরণের তথ্য প্রাপ্তির পর প্রোটোকল অনুসারে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হয় এবং ওই চিকিৎসককে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছে।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension