বাংলাদেশ

বাংলাদেশে করোনায় ইবনে সিনার চীফ রেডিওলজিস্টের মৃত্যু

কিশোরগঞ্জে ইবনে সিনা ডি.ল্যাব ধানমন্ডির চিফ রেডিওলজিস্ট বীর মুক্তিযোদ্ধা ডা. মেজর (অব.) আবুল মোকারিম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার রাত ১১টা ২০মিনিটে তিনি ঢাকার সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন চিকিৎসকের মৃত্যু হলো।

বাংলাদেশের অন্যতম বিখ্যাত রেডিওলজিস্ট বীর মুক্তিযোদ্ধা ডা. মেজর (অব.) আবুল মোকারিমির বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে।

বুধবার বাদ জোহর রাজধানীর বনানী কবরস্থানে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে। ◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension