আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৩ লক্ষ ছাড়াল, মৃত্যু ৩ লাখ ৪০ হাজার

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৪৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬ হাজার ২৩৫ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ লাখ ৬০ হাজার ১৫৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯৭ হাজার ৬৪৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬ হাজার ৩৯৩ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৫ জন।

আর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন। আর মারা গেছে ২১ হাজার ৪৮ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের পরের অবস্থানে আছে ইটালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩২ হাজার ৬১৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৬৫৮ জন।

মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা স্পেনে মারা গেছে ২৮ হাজার ৬২৮ জন ও আক্রান্ত ২ লাখ ৮১ হাজার ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৫ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৩২ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension