আঞ্চলিকবাংলাদেশ

বাবা করোনা আক্রান্ত সন্দেহে বস্তায় ভরে ফেলে গেল দুই ছেলে, করুণ মৃত্যু

পাবনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বস্তায় ভরে এক ব্যক্তিকে গ্রামের বাড়িতে ফেলে চলে গেছেন তার দুই ছেলে।

মঙ্গলবার ভোরে পাবনার চাটমোহর উপজেলায় এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পরই ওই ব্যক্তি মারা যান।

উপজেলার ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ওই মৃত্যুসংবাদ নিশ্চিত করে জানান, ছাইকোলা ইউনিয়নের বরদানগর দক্ষিণপাড়া গ্রামের রফিক মুসুল্লী (৪৮) চট্টগ্রামের মাঝির হাটে তার দুই ছেলে রাসেল মুসুল্লী ও জাহিদ মুসুল্লীর কাছে থাকতেন।

ঈদের দিন অসুস্থ হয়ে পড়লে তার দুই ছেলে রফিক মুসুল্লীকে বস্তায় ভরে একটি মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন।

ফেলে যাওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে। গ্রামবাসীর সহায়তায় বিকাল ৩টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন হয়।

চাটমোহর থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রফিক মুসুল্লীর দুই ছেলে বস্তবন্দী করে তাকে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে ফেলে রেখে চলে যান।

তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। ডায়াবেটিস ও অ্যাজমার রোগী ছিলেন।’⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension