ভারত

ভারতে গোমূত্র ও গোবরে করোনার ভ্যাকসিন তৈরির দাবী

ভারতে গোমূত্র, গোবর, দুধ, ঘি ও মাখনের মিশ্রণে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দাবী করা হয়েছে। এটিকে পঞ্চগব্য মিশ্রিণও বলা হয়।

খুব দ্রুত এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে গুজরাট। অ্যালোপ্যাথিক ওষুধের পরীক্ষা করার নিয়ম মেনেই গুজরাটের রাষ্ট্রীয় কামধেনু আয়োগ।

করোনা আক্রান্তদের চিকিৎসায় এটি কার্যকর হবে বলে মনে করছেন তারা। খুব দ্রুত ভারতের ১০টি হাসপাতালে করোনার চিকিৎসায় এই প্রতিষেধকের ট্রায়াল শুরু করার কথাও জানান চিকিৎসকরা।

রাষ্ট্রীয় কামধেনু আয়োগের প্রধান চিকিৎসক বল্লভ কাঠিরিয়া এ তথ্য জানান। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম নিউজ১৮।

এ বিষয়ে বল্লভ কাঠিরিয়া জানান, ক্লিনিক্যাল ট্রায়ালের সময় আক্রান্তদের এই ভ্যাকসিন দেওয়া হবে। বিজ্ঞানসন্মত ভাবে তাদের শারীরিক উন্নতির দিকে খেয়াল রাখা হবে।

আধুনিক প্রতিষেধক পরীক্ষার নিয়ম মেনেই পুরো বিষয়টির দিকে খেয়াল রাখবেন গবেষকরা। এরপর গবেষণায় ফল কী পাওয়া যায়, তার একটি গবেষণা পত্র প্রকাশ করা হবে। যা সাধারণ চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকের কাজের জন্য লাগবে।

প্রথম রাজকোট সিভিল হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। এরপর আহমেদাবাদ, সুরাত এবং শেষে ভারতের বাকি অংশের বেশ কয়েকটি হাসপাতালে এর পরীক্ষামূলক প্রয়োগ হবে।

গুজরাটের আয়ুর্বেদিক ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যক্ষ হিতেশ জৈন জানান, এই প্রথম আদিম ওষুধের একটি পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।

বল্লভ কাঠিরিয়া আরো জানান, ‘‌পঞ্চগব্যের আদি প্রয়োগ ভারতীয় পুরাণে থাকলেও আধুনিক বিজ্ঞানে সেটি গ্রহণযোগ্য নয়। তবে পৃথিবী যখন করোনা প্রতিরোধে ভ্যাকসিন খুঁজতে ব্যস্ত, তখন নিশ্চিতভাবে এই ওষুধ সাফল্য পেলে উপকৃত হবেন সাধারণ মানু্ষ।’ ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension