
নিউ ইয়র্কে জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত
নিউ ইয়র্কে নানা কর্মসূচীর মাধ্যমে প্রয়াত ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউ ইয়র্কে এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান করেন যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের মাঝে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিল্টন ভূইয়া, এম এ বাতিন, মোশারফ হোসেন সবুজ, মাকসুদ এইচ চৌধুরী, জীবন শফিক প্রমুখ।
এদিকে শনিবার বিকেলে জ্যাকসন হাইটস এলাকাবাসীর আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ৭৩ স্ট্রিটে, খাবারবাড়ী রেস্টুরেন্টএর সামনে। আয়োজকরা ব্যাতিক্রমি এই আয়োজনটি প্রতিবছরের মত এবারও সম্পন্ন করেন দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়েই । করোনাকালে দল মতের ঊর্ধ্বে থেকেই এরকম একটি আয়োজন করতে পেরে আয়োজকরা সকলকে ধন্যবাদ জানান । অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কাশেম, শাকিল মিয়া,মোহাম্মদ আলম নমী,দেওয়ান মনির, আশরাফউজ্জামান প্রমুখ । দোয়া পরিচালনা করেন মৌলানা শাহজাহান সিরাজী।
একইদিন বিকেলে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদল দোয়া,মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করে। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় তাদের এ আয়োজনে অংশগ্রহন করে বিপুল সংখ্যক প্রবাসী সহ স্থানিয় অধিবাসীরা। বর্তমান করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচী পালন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাকির এইচ. চৌধুরী, সাধারন সম্পাদক আবু সাইদ আহমদ , যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আমানত হোসেনসহ অন্যরা ।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে ভার্চুয়াল মিটিং করেছে নিউ ইয়র্ক মহানগর বিএনপি। সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সভায় অংশ নেন সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা। ⛘



