আন্তর্জাতিক

আদালতের সিদ্ধান্তের পর করোনার তথ্য দিচ্ছে ব্রাজিল

সুপ্রিম কোর্টের আদেশের পর সরকারি ওয়েবসাইটে কোভিড-১৯ শনাক্ত হওয়া আক্রান্ত ও মৃত্যুর বিস্তারিত তথ্য আবার দিতে শুরু করেছে ব্রাজিল।

বিবিসি জানিয়েছে, গত শনিবার ব্রাজিলের সরকারি করোনাভাইরাস ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয় তারা আর মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানাবে না। তবে নানান সমালোচনার পর দেশটির সুপ্রীম কোর্টের সিদ্ধান্তের পর সেটা আবার চালু হয়েছে।

মঙ্গলবার থেকে সরকারি ওই সাইটে আগের মতোই শনাক্ত হওয়া মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার পাশাপাশি অঞ্চলভেদে সংক্রমণের বিস্তারিত তথ্য দেখা গেছে।

ব্রাজিলে প্রায় সাড়ে সাত লাখ কোভিড-১৯ রোগী আছেন। ৪০ হাজারের মতো মানুষ মারা গেছেন।

ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংক্রমণের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে ফের প্রকাশ করার নির্দেশ দেন। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে মোরায়েসের বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে মোরায়েস বলেন, ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে নেওয়ার সরকারি পদক্ষেপের ফলে ভাইরাসের সংক্রমণ পর্যবেক্ষণ করে তা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া ‘অসম্ভব’ হয়ে পড়েছে। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension