যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি আরোপ

যুক্তরাষ্ট্রে ভিসার ওপর কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি। তবে নির্দিষ্ট বিদেশি শ্রমিকদের ওপর এ কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আগামীকাল ও অথবা পরের দিন বিশেষ কিছু ঘোষণা করতে যাচ্ছি।

ভিসার ওপর নতুন কড়াকড়ি আরোপের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, খুব কমসংখ্যক।

ট্রাম্প বলেন, ‘বড় ব্যবসার জন্য তাদের দরকার আছে (তবে) তাদের মধ্যে নির্দিষ্ট লোকজন দীর্ঘদিন ধরে আমাদের দেশে আসছেন।

কিছু সংখ্যক বাদে তাদের সংখ্যাটাও বেশি এবং আমরা কিছু সময়ের জন্য তাদের ওপর কড়াকড়ি আরোপ করতে পারি।’ তবে ট্রাম্পের এ ঘোষণায় আপত্তি জানিয়েছেন সমালোচকরা।

তারা বলছেন, ট্রাম্পের দীর্ঘদিনের স্বপ্ন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনা। এমনকি ভোটারদের কাছেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension