আঞ্চলিক

লালমনিরহাট গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ডা. আতিয়ার রহমানের মৃত্যু

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল ২১ আগস্ট সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আতিয়ার রহমান গড্ডিমারী ইউনিয়নসহ হাতিবান্ধা ও লালমনিরহাটে সব রাজনৈতিক দল ও শ্রেণীপেশার মানুষের প্রিয় ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ এমপি, মোতাহার হোসেন এমপি, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।

ডা. আতিয়ার রহমানের তার মৃত্যুতে গড্ডিমারীবাসী গভীরভাবে শোক প্রকাশ করেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension