বাংলাদেশ

জবানবন্দি দিয়েছেন আরও ২ এপিবিএন সদস্য

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন মামলায় অভিযুক্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অপর দুই সদস্য এএসআই শাহাজাহান ও কনেস্টেবল রাজিব।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কক্সবাজারের জ‌্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ ৩) তামান্না ফারাহ-এর খাস কামরায় এই জবানবন্দি প্রদান করা হয়। এর আগে গতকাল বুধবার অপর সদস্য আবদুল্লাহ আদালতে জবানবন্দি প্রদান করেন।

এপিবিএন এর দুই সদস্যকে বেলা ১টার পরে র‌্যাবের তদন্তকারি কর্মকর্তার নেতৃত্বে একটি দল আদালতে নেয়। এরপর পরই তাদেরকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। সেখানেই বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দি দেওয়ারশেষ হলে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কেউ কোনো কথা বলেন নি।

এরআগে গত ১৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের একটি দল এ তিন জনকে হেফাজতে নেন। এরপর ১৮ আগস্ট বেলা সাড়ে ১২টায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। ওইদিন র‌্যাবের তদন্তকারি কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে কক্সবাজারের জ‌্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারাহ’র আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২২ আগস্ট তাদের র‌্যাব হেফাজতে নেওয়া হয়।❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension