ভারত

কাঠুয়া, উন্নাওয়ে ভারতের চেতনার ধর্ষণ হয়েছে, এবার সিস্টেম উঠে দাঁড়াক, শাস্তি দিক অপরাধীদের:গৌতম গম্ভীর

রূপসী বাংলা ডেস্ক:কাঠুয়া, উন্নাওয়ে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। ধর্ষণের নৃশংতায় নড়ে গিয়েছে দেশের ‘সিস্টেমে’র ভীত। উন্নাওয়ে ধর্ষণের পর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে নির্যাতিতার বাবার। কারণ, তিনি অভিযুক্তের শাস্তির দাবি তুলেছিলেন, বিচার চেয়েছিলেন মেয়ের জন্যে। কাঠুয়াকাণ্ডেও আইনজীবীদের একটি দল পুলিশকে এফআইআর দায়ের করতেও বাধা দেয়। কাঠুয়ার ছোট্ট নির্যাতিতার বিচারের দাবিতে সওয়াল করছেন যে আইনজীবী, সেই দীপিকা সিংহ রাজাওয়াতের কাজেও ব্যঘাতের সৃষ্টি করা হচ্ছে। এভাবে বারংবার সিস্টেমের সাহায্যে অপরাধীরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেঁচে যেতে পারে না। গর্জে উঠেছে বিভিন্ন মহল। রাগে ফুঁসছেন দুবার বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য গৌতম গম্ভীর। তিনি সরাসরি তাঁর টুইটে ‘সিস্টেম’কে চ্যালেঞ্জ জানিয়ে লিখেছেন, এবার সময় হয়েছে সেই সাহস দেখানোর, যেখানে আসল অপরাধীকে যেন শাস্তি দিতে পারে দেশের আইন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension