প্রবাস

সিলিন্ডার বিস্ফোরণে সৌদিতে ৮ বাংলাদেশির মৃত্যু

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়া পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের সৌদির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমানবন্দর সংলগ্ন নূরানী ইউসিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিংন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার কাঠাঁলিয়া ইউনিয়নের আবুল হোসেনে ছেলে রবিন (২২), গাজীপুর কালীগঞ্জের হিমেল (২৮), রূপগঞ্জ কাঞ্চনের মজিদ (৫০), ঢাকা যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম ও সিলেটের জোবায়ের।

এর মধ্যে নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝের চরের পাভেল (২২) ও ঢাকার খোরশেদ (৫০) গুরুত্বর আহত রয়েছে বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension