প্রধান খবরবাংলাদেশ

টঙ্গীতে কমিউটার ট্রেন লাইনচ্যুত, নিহত ৫

রূপসী বাংলা ডেস্ক:গাজীপুরের টঙ্গীতে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে জামালপুর থেকে একটি কমিউটার ট্রেন ঢাকায় আসছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নতুনবাজার এলাকায় আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ভয়ে ছাদের উপর ও ভেতরে থাকা অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে একজন নিহত হয়েছেন বলে সেখানে থাকা ঢাকাটাইমসের টঙ্গী প্রতিনিধি ইফতেখার রায়হান জানিয়েছেন।তিনি জানান, চারজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। এছাড়া একজন হাসপাতালে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকাটাইমসকে তিনি তিনজনের মরদেহ উদ্ধারের কথা জানান। বলেন, এই মাত্র ঘটনাস্থলে এসেছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension