
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আইজি নোবেল’ পুরষ্কারে ভূষিত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘আইজি নোবেল’ পুরষ্কারে ভূষিত করা হয়েছে।
‘আইজি নোবেল’ একটি ব্যঙ্গাত্মক নোবেল হিসেবে পরিচিত এই পুরস্কারটি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের ব্যঙ্গ করে দেওয়া হয়।
মোদিই ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি ‘আইজি নোবেল’ পুরস্কার পেলেন। জানানো হয়েছে, ‘করোনা অতিমারির মাধ্যমে বিশ্ববাসীকে তিনি বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর ওপরে রাজনৈতিক নেতাদের চটজলদি প্রভাব বিজ্ঞানীদের চেয়ে অনেক বেশি৷’
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এ নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ী। ‘আগ্রাসী শান্তপূর্ণ’ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য বাজপেয়ীকে তখন এ পুরষ্কার দেওয়া হয়।
শুধু প্রধানমন্ত্রীই নন, অঙ্ক, জনস্বাস্থ্য, শান্তি- এমনি বিভিন্ন বিভাগে একাধিক ভারতীয় এই ব্যাঙ্গাত্মক নোবেল পেয়েছেন মজার ছলে।
যেমন ২০০২ সালে একটি সারফেস এরিয়ার অঙ্ক কষার জন্য এই নোবেল পেয়েছিলেন জি নির্মলণ৷
কোনও খবর বা ঘটনার ব্যঙ্গার্থক দিকটিকে ফোকাস করা হয় এই পুরস্কারের বাছাইয়ের ক্ষেত্রে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রদান করেন নোবেলজয়ীরা। একেবারে ঠাট্টার ছলে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়।
‘আইজি নোবেল ২০২০’ পুরস্কার নরেন্দ্র মোদিকে দেওয়া হয়েছে, চিকিৎসা শিক্ষায় তার বিশেষ অবদানের জন্য। করোনা অতিমারি পরিস্থিতিতে সঙ্কট সামলাতে একাধিক ব্যবস্থা ও চেষ্টার কথা বলেছেন মোদি।
সমালোচকদের বক্তব্য, কিন্তু পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, বেকারত্ব ইস্যুতে সরকারের চিন্তা ভাবনা বিশেষ দেখা যায় নি। তাই মোদিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।❐



