
ট্রাম্পকে ভোট দিলেই তালাক: স্বামীকে স্ত্রীর হুমকি
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলে স্বামীকে তালাক দেয়ার ঘোষণা দিয়েছেন এক নারী।
শনিবার এক টুইটার বার্তায় বেভারলি এম নামে টেক্সাসের এই নারী এমন ঘোষণা দেন।
বার্তায় তিনি জানিয়েছেন, তার স্বামী ট্রাম্পের একজন কট্টর সমর্থক। তার পরও তাকে চিরসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। এবার তার স্বামী যদি নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেনকে ভোট না দেন, তাহলে তিনি তাকে চিরতরে ত্যাগ করবেন।
https://twitter.com/BevanneTX/status/1307397684005867525
তার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বিয়ে করেন বেভারলি।
২০১৬ সালে তিনি হিলারিকে ভোট দিয়েছিলেন। কিন্তু, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর গত চার বছর খুবই বাজে সময় কেটেছে বলে জানান তিনি।❐



