প্রধান খবরবাংলাদেশ

মধ্যরাতে ‘শেকল ভাঙার পদযাত্রা’

দেশে অব্যাহত ধর্ষণ-যৌন সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করছেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা।

মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে ‘শেকল ভাঙার পদযাত্রা’ শীর্ষক ব্যানারে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়।

তারা ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৫৫(৪) ধারা বিলোপসহ ১২ দফা দাবিতে এই মিছিল করছেন।

অপরাধীদের ন্যায্য শাস্তি, ধর্ষণের সংজ্ঞায়নের সংস্কার, পাহাড় ও সমতলের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগীকে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার, দেশের সব প্রতিষ্ঠানে নির্যাতন বিরোধী সেল কার্যকর, শিশু যৌন নির্যাতনের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও বিচার, গণপরিবহনে নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মীয় বক্তব্যের নামে নারীদের প্রতি অবমাননা বন্ধ এবং হটলাইন সুবিধা চালু করার দাবি জানান তারা।

আন্দোলনকারীরা মিছিলে ‘দিনে হোক রাতে হোক, সামলিয়ে রাখো চোখ’, ‘আমি নির্দোষ আমি নারী, আসল দোষী ধর্ষণকারী’ স্লোগান দেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension