প্রধান খবরবাংলাদেশ

হাইকোর্টের যুগান্তকারী রায়: সাজাপ্রাপ্ত আসামি কারাগারে নয়, থাকবেন বাড়িতে

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত শরীয়তপুরের মতি মাতবরকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন হাইকোর্ট। তবে এই সময় তাকে তিনটি শর্ত পালন করতে হবে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের একক বেঞ্চ এক রিভিশন মামলায় এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এনামুল হক মোল্লা।

পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মতি মাতবরের ৫ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে দায়েরকৃত রিভিশন মামলার রায়ে আসামির সাজা বহাল রেখে প্রবেশন দেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রবেশন বিশেষ আইনে প্রথম রায়। যা অত্যন্ত আশাপ্রদ এবং যুগান্তকারী।

শর্তগুলো হলো:
১. ৭৫ বছরের মাকে সেবা ও দেখাশুনা করতে হবে।
২. দুই সন্তানের লেখাপড়া নিশ্চিত করতে হবে।
৩. মেয়েকে বাল্য বিবাহ দেওয়া যাবে না।

শর্তগুলো ভঙ্গ করলে তাকে আবারও কারাগারে যেতে হবে বলে আদেশ দেন আদালত। অন্যদিকে প্রবেশনের শর্ত সঠিকভাবে পালন করলে তার ৫ বছরের সাজা বাতিল হয়ে যাবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension