
এখন যুদ্ধ একটাই, তা হলো করোনাভাইসের সঙ্গে: বাইডেন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমাদের নিজেদের মধ্যে আর কোনও লড়াই নেই, এখন যুদ্ধ একটাই, তা হলো করোনাভাইসের সঙ্গে।
থ্যাংকস গিভিং ডে উপলক্ষে দেওয়া এক ভাষণে বাইডেন এ কথা বলেছেন।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, করোনার এই মহামারীর সময় ছুটির দিনগুলোতে বাইরে বিনোদনকেন্দ্র বা হোটেল বেস্তোরাঁয় ভিড় না করার অনুরোধ করেছেন।
অন্যদিকে পেনসিলভানিয়ায় রিপাবলিকান দলে একটি অনুষ্ঠানে হোয়াইট হাউস থেকে টেলিফোনে যুক্ত হয়ে ট্রাম্প আবারও নির্বাচনে কারচুপির অভিযোগ করেন।
নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পুনরুত্থান হয়েছে। অন্যের দ্বারা পরিচালিত হতে নয়, বিশ্বকে এখন নেতৃত্ব দিতে প্রস্তুত।’ মঙ্গলবার ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
এছাড়া মহামারী করোনাভাইরাস ও জলবায়ু পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি বিশ্বব্যাপী জোটবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আটলান্টিকসহ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রকে তার ঐতিহাসিক নেতৃত্বের জায়গায় ফিরিয়ে নিতে কাজ করবেন বলেও জানান বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রায় তিন সপ্তাহ পার হয়ে গেছে। ভোট গণনা ও বুথফেরত জরিপে পরাজয় স্পষ্ট হলেও তা মানতে অস্বীকার করতে থাকেন ট্রাম্প।❐



