বাংলাদেশরাজনীতি

মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া উচিত: কাদের

বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে দেশের রাজনীতিতে ‘মাস্তানচক্রের জনক’ বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension