যুক্তরাষ্ট্র

ট্রাম্প সুপ্রিমকোর্টকে নির্বাচনে হস্তক্ষেপ করার আহ্বান জানালেন

বৃহস্পতিবার টুইটার ও ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিমকোর্টকে নির্বাচনে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ আদালতের প্রতি এমন আহ্বান জানালেন।

প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে ট্রাম্প বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতির নির্বাচনের পর সুপ্রিমকোর্টের কাছে দেশকে রক্ষা করার সুযোগ এসেছে। সমর্থকদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি, আমায় নিয়ে মার্কিনিরা এখনও স্বপ্ন দেখছেন। জনগণের স্বপ্ন ও শক্তি প্রমাণের সুযোগ পেলে আমরাই জয়ী হতে চলেছি।’

তবে বাস্তবতা হচ্ছে, দু’দিন আগেই সুপ্রিমকোর্ট পেনসিলভানিয়ায় ট্রাম্প শিবিরের করা আবেদন খারিজ করে দিয়েছেন। টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের মামলার জবাব দিয়েছে দেশটির চারটি রাজ্য। জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের দেয়া জবাব ট্রাম্পের পক্ষে যায়নি।

জবাবে ট্রাম্পের নির্বাচনে কারচুপি সংক্রান্ত দাবিকে ভুয়া-ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন চার রাজ্য টেক্সাসের অ্যাটর্নি জেনারেলও। এমন ভিত্তিহীন মামলা খারিজ করার জন্য তারা সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানিয়েছেন।

এর আগে ট্রাম্পের নিয়োগ দেয়া অ্যাটর্নি জেনারেল স্পষ্ট বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার যে অভিযোগ ট্রাম্প করেছেন তার সপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই।

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যই ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যয়ন করেছে। এই ফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজ ভোট দেবে। এতে বাইডেনেরই জয় হওয়ার কথা।

এ পর্যন্ত বেসরকারি ফলে বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২৩৪টি। পপুলার ভোটও বেশি পেয়েছেন বাইডেন। সবকিছু ঠিক থাকলে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে ডেমোক্র্যাট নেতা বাইডেনের।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলে এ পর্যন্ত অর্ধশত মামলা করেছেন। তার মধ্যে ৩০টির মতো মামলা খারিজ হয়ে গেছে। কোথাও নিজের মিথ্যা দাবি নিয়ে এখন পর্যন্ত দাঁড়াতে পারেননি ট্রাম্প। তবু তিনি তার জয় হবে বলে হুংকার দিয়ে চলছেন।

সম্প্রতি টেক্সাসের অ্যাটর্নি জেনারেল বাদী হয়ে সুপ্রিমকোর্টে চারটি রাজ্যের ভোট বাতিলের আবেদন জানান। এই মামলায় নির্বাচনে কারচুপির অভিযোগ নেই।

মামলার আবেদনে বলা হয়, ডাকযোগে ভোট গ্রহণের মাধ্যমে জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন তাদের নির্বাচনী আইন লঙ্ঘন করেছে।❐ 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension