আন্তর্জাতিক

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানি লকডাউন

জার্মান সরকার বড়দিনের ছুটির আগে আবারো দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা রেকর্ড হারে বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বড়দিনের ছুটির আগে মার্কেটগুলোতে ক্রেতার ঢল বেড়ে যাওয়াতেই দেশজুড়ে সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন জার্মান ভাইস চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। জার্মানির ১৬টি রাজ্যের ওপরেই এ বিধিনিষেধ জারি হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহেই জার্মানিতে ২০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা তিন শতাধিক। যদিও সংক্রমণ রোধে নভেম্বরের শুরু থেকেই রেস্টুরেন্ট আর অবকাশযাপন কেন্দ্রগুলো বন্ধ আছে।

বেশ কিছু রাজ্যে সীমিতভাবে লকডাউন জারি রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে ১৬ ডিসেম্বর থেকে দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যব্যতীত সকল পণ্যের দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। বিশেষ নজরদারিতে থাকবে সেলুন আর পার্লারগুলো। স্কুলগুলোর উপরেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাস করতে পারবে।

অফিস আদালতগুলোতেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ অর্থাৎ ঘরে বসে কাজ করার জন্য বিশেষ জোর দেয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সতর্কতা মেনে চলতে হবে সবাইকে।

সার্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত লকডাউনে যাচ্ছে জার্মানরা। বড়দিনের কোন পারিবারিক অনুষ্ঠানেও ৫ জনের বেশি লোক সমাগম করা যাবে না। তবে খাদ্যপণ্য, ঔষধের দোকান, জীবন রক্ষাকারী সরঞ্জামের দোকান আর ব্যাংকগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। লকডাউনের সময় বৃদ্ধাশ্রম ও পরিচর্যাকেন্দ্রগুলোতেও করোনা পরীক্ষা করবে জার্মানি।

এদিকে বড়দিন আর নতুন বছর উদাযাপনে আতশবাজি আর অ্যালকোহল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে জার্মান সরকার। এসময় উন্মুক্ত স্থানে পানাহার বা কোন প্রকার আনন্দ উদযাপনও করতে পারবে না জার্মানরা। অন্যদিকে, করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাসিক ৬ লক্ষ ডলার পর্যন্ত প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী অলাফ শোর্জ।

ইউরোপের অনেক দেশের তুলনায় জার্মানি করোনা মোকাবেলায় সফল হলেও লকডাউন নীতি নিয়ে সমালোচনাও হচ্ছে। বিরোধী দলগুলো দেশে লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে একে ‘লকডাউন লাইট’ বলেও ঠাট্টা করছে। তবে চ্যান্সেলর মেরকেল বলছেন, “এ মুহূর্তে জনগণের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।”❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension