
প্রধান খবরবাংলাদেশ
মধ্যরাত থেকে বড়দিন
আজ মধ্যরাত পেরুলেই বড়দিন। বাংলাদেশে এ বছর মহামারী করোনার কারণে এবার উৎসবের তেমন কোনও আমেজ নেই। তবে গির্জাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে।
করোনাভাইরাসের জনসমাগম হবে না। সংক্ষিপ্ত করা হয়েছে আনুষ্ঠানিকতাও। এছাড়া গির্জায় যারা যাবেন তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
খ্রিস্টান ধর্মীয়রা বিশ্বাস করেন, দু হাজার বছর আগে কুমারী মা মেরীর গর্ভে মানবমুক্তির দূত হয়ে আসেন যিশু। ২৫ ডিসেম্বর সেই মহান দিন। তারই উদযাপন হলো বড়দিন।
এ বছরে গেলবারের তুলনায় লোকসমাগম অনেক কম।
নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও প্রস্তুত ডিমএমপির ডগ স্কোয়াড।
এ প্রসঙ্গে ডিএমপির উপপরিদর্শক (এসআই) আনিছার রহমান বলেন, তারা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সব আয়োজন শেষ করতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি।❐



